ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
বাকৃ‌বি রোভার স্কাউ‌টের নতুন নেতৃত্বে সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক আইরিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 November, 2025, 10:56 AM

বাকৃ‌বি রোভার স্কাউ‌টের নতুন নেতৃত্বে সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক আইরিন

বাকৃ‌বি রোভার স্কাউ‌টের নতুন নেতৃত্বে সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক আইরিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুসাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে রোভার সাগর আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রোভার আইরিন রহমান প্রমি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক তাঁবুসাস অনুষ্ঠিত হয়। এ সময় স্কাউটিং সদস্য, প্রশিক্ষণ ও সেবা স্তরে বিশেষ অবদান রাখার জন‌্য ৫ জনকে ‘স্কাউট অব দ্য ইয়ার’ পুরস্কার এবং জুলাই আন্দোলন ও জুলাই-পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া বাকৃবির দুইজন শিক্ষক, বেস্ট রোভার অব দ্য ইয়ার এবং বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য মো. রাকিব উদ্দিন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভাররা।

এ ছাড়া বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ছেলেদের তিনটি রোভার ইউনিট ও মেয়েদের দুইটি গার্ল ইন রোভার ইউনিট নিয়ে গঠিত হয়েছে।

রোভার ইউ‌নি‌টের ম‌ধ্যে ক- ইউনিটের সভাপতি সভাপতি হি‌সে‌বে রোভার সাগর আল হাসান ও সাধারণ ​সম্পাদক হি‌সে‌বে রোভার সজীব হোসেন শান্ত, খ- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার মোহাম্মদ ও ​সম্পাদক হি‌সে‌বে রোভার ফুয়াদ বিন আমিন, গ- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার ফুয়াদ হাসান ও ​সম্পাদক হি‌সে‌বে রোভার হারুন অর রশিদ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ।

অন‌্যদি‌কে ​গার্ল ইন-রোভার ইউনিটের ক- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার আইরিন রহমান প্রমি ও ​সম্পাদক হি‌সে‌বে রোভার উম্মে খাদিজা জাহান চৌধুরী লিয়া, খ- ইউনিটের সভাপতি হি‌সে‌বে রোভার সামিয়া রহমান পুষ্পিতা ও সম্পাদক হি‌সে‌বে রোভার সানজিদা শিমু নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। 

স্কাউটিং সদস্য, প্রশিক্ষণ ও সেবা স্তরে প্রশিক্ষণ স্তরে ৫ জন স্কাউট অফ দ‌্য ইয়ার পুরস্কার প্রাপ্তরা হ‌লেন, তৃষা মিত্র, শাফিউল ইসলাম, ‌মো সজীব হো‌সেন শান্ত, মো হারুন অর রশীদ এবং মোহাম্মদ। 

সম্মাননা প্রাপ্ত বাকৃ‌বির দুইজন শিক্ষক হ‌লেন সার্জা‌রি ও অব‌স্ট্রেটিক্স বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক ডা সান‌জিদা সাফওয়াত ও ডেয়‌রি বিজ্ঞান বিভা‌গের প্রভাষক মো আবু না‌সের। 


অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “স্কুল জীবন থেকেই স্কাউটের কার্যক্রম দেখেছি। বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের স্কাউট সদস্যদের অনেক অর্জন রয়েছে। স্কাউটের পোশাকের মূল্য রয়েছে যারা পরিধান করে তারাই অনুভব করতে পারে। ক্যাম্পাসের সেবামূলক কাজে নিয়োজিত সংগঠন হিসেবে স্কাউটের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। রোভার স্কাউট একটি সংগঠিত দল। এই সংগঠনের একজন সদস্য হতে নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হয় এবং প্রশিক্ষণ নিতে হয়।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status