|
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর, পোস্ট অফিস বারীনগর, ওয়ার্ড ৪ এলাকার বাসিন্দা তিনি এ এলাকার জাকির হোসেনের ছেলে।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরের দিকে রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয় যশোর কোতোয়ালী থানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার কারণ সম্পর্কে পুলিশ সরাসরি কিছু না বললেও প্রাথমিক ধারণা করা হচ্ছে—ব্যক্তিগত ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
