|
রাঙ্গামাটিতে চলছে ৩৬ ঘন্টার হরতাল
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() রাঙ্গামাটিতে চলছে ৩৬ ঘন্টার হরতাল গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোছাইন। তারা বলেন, জেলা পরিষদে কোটা বৈষম্য বাদ দিয়ে সঠিকভাবে নিয়োগ দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্র্তৃপক্ষ কোনো ধরনের সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা হরতাল কর্মসূচি দিয়েছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
