ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাছায় তরুণ সংঘের বেডমিন্টন উদ্বোধনে জামায়াতের বার্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 November, 2025, 11:13 AM

গাছায় তরুণ সংঘের বেডমিন্টন উদ্বোধনে জামায়াতের বার্তা

গাছায় তরুণ সংঘের বেডমিন্টন উদ্বোধনে জামায়াতের বার্তা

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানায় তরুণ সংঘের উদ্যোগে বেডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) রাত ৯টায় নগরীর গাছা থানা এলাকার উত্তর-খাইলকুর বটতলা প্রাইমারি স্কুল মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। প্রধান অতিথী তার বক্তব্যে সমাজের তরুণদের মাদক ও অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার গুরুত্ব বিষয়ে খেলাধুলার প্রতি এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছা মেট্রো থানার ভারপ্রাপ্ত আমীর মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা জামায়াতের অসংখ্য নেতাকর্মী সমর্থক-সহ সমাজের মান্যগণ্য অনেক স্থানীয় নাগরিকরা। সভাপতি মিয়াজ উদ্দিন তার সমাপনি বক্তব্যে যুবসমাজকে মাদক, ধুমপান-সহ নানা অপরাধহীন সমাজ বিণির্মাণে তরুণ সংঘের এই খেলাধুলার আয়োজনকে অপরিসিম বলেও মন্তব্য করেন।

তিনি যুবকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা মাদক,  ধুমপান ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা নিশ্চিত করবেন। তিনি বলেন মাদক ও ধুমপান যুবসমাজকে অন্যান্য অপরাধের দিকে ধাবিত করে। তাই আপনারা সমাজে নানা প্রকার খেলাধুলার চর্চা করবেন। মাদক ও ধুমপানমুক্ত আগামীর সমাজ বিনির্মাণে যুবকদের প্রতি আহ্বান জানান জামায়াতের থানা সভাপতি। জামায়াতের আমির মাদকসেবী ও ব্যাবসাসহ কারবারিদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেয়ারও আহ্বান জানান।

এতে আরো বক্তব্য দেন, যুব সংঘের সভাপতি আশরাফুল আলম মন্ডল, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ মোল্লা, মোতালিব হোসেন প্রমূখ।

নগরীর ৩৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জামায়াত নেতা রুবেল মিয়া, মো: মাহমুদ, মিজানুর রহমান, মুফতি জসিমউদ্দিন মোহনী, আব্দুল মজিদ-সহ আরো অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status