ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক শ্রমিক দলের নেতার উপর হামলা ও হুমকি, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:59 PM

শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক শ্রমিক দলের নেতার উপর হামলা ও হুমকি, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক শ্রমিক দলের নেতার উপর হামলা ও হুমকি, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শ্রীপুরের মারতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রহেলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হালিম মিয়া।

আজ শনিবার বিকেলে প্রহলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে তার অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শ্রমিক দলের নেতা হালিম মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ভূমিদস্যু জাকির হোসেন,এলাকায় আওয়ামী সন্ত্রাসীর ত্রাস হিসেবে পরিচিত।একই এলাকার খন্দকার আক্তার হোসেন এবং খন্দকার মনির হোসেন তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি দাবি করেন, খন্দকার জাকির হোসেন নিহত ছাত্রদল নেতা ফারুক মাহমুদ হত্যা মামলার ১ নম্বর আসামি এবং খন্দকার মনির হোসেন তারই চাচাতো ভাই আক্তার হোসেন হত্যা মামলারও আসামি। জাকির হোসেন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের নেতৃত্বে মারতা বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলার চেষ্টা চালানো হয়েছে।

 হালিম মিয়া আরো বলেন, বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো সমাধানে না গিয়ে উল্টো চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান। এতে আমি এবং আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং  দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status