ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নুরুল আলম নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:51 PM

মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নুরুল আলম নিহত

মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নুরুল আলম নিহত

ঈদগাঁও উপজেলার মাইজ পাড়া এলাকার সৌদি প্রবাসী নুরুল আলম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত নুরুল আলম ওই এলাকার হাজী আলতাজ আহমেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় শনিবার (১৬ মে) ভোররাতে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, নিহত নুরুল আলমের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status