|
মিরপুরে গভীর রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিরপুরে গভীর রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই বাসে আগুন আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টা ৫০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় ২টা ৫৫ মিনিটে। এরপর দুইটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৩টা ২৮ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
