|
পানি ট্যাঙ্কেও লুকিয়ে রক্ষা হলো না সাবেক ছাত্রদল নেতা'র, সহযোগীসহ গ্রেপ্তার-৭
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() পানি ট্যাঙ্কেও লুকিয়ে রক্ষা হলো না সাবেক ছাত্রদল নেতা'র, সহযোগীসহ গ্রেপ্তার-৭ বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল সাড়ে ৫টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরকুল গ্রামের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লার বাড়িতে এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী'র আভিযানিক সদস্যরা। অভিযানে ছয়সহযোগীসহ এনামুল হক মোল্লা (৪৮) নামে সাবেক ছাত্রদলের ওই নেতাকে গ্রেফতার করে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। এনামুল হক মোল্লা বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে, সে বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি। এসময় তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল নামে ছয় সহযোগীকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। স্থানীয়রা সূত্র জানান, এনামুল হক মোল্লা বরমীতে ত্রাসের রাজত্ব চালিয়েছিল। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন নামে ২০১৭ সালে সে সৌদি আরবে চলে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘ সাত বছর পর সৌদি আরব থেকে সে দেশে ফিরে আসে। পরে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়ীতে এসে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সে মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ, মিছিল, মিটিং করে প্রচারণা চালিয়ে আসছিলেন বেশ জোড়ালো ভাবে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) যৌথবাহিনী সাবেক ছাত্রদল নেতা বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়ীতে অভিযান চালায়। পরে তার বসতবাড়ী থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেফতার করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান, একটি স্লুইচ গীয়ার চাকু উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি বিএনপি ঘোষিত গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল সে। এলাকাবাসিও চিহ্নিত এই সন্ত্রাসীর কঠোর শাস্তি প্রত্যাশা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
