ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ উদ্বোধন করলেন ড. সবুর খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 7:52 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 February, 2019, 8:01 PM

মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ উদ্বোধন করলেন ড. সবুর খান

মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ উদ্বোধন করলেন ড. সবুর খান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া ও পারফেক্ট ট্রায়াঙ্গেল এসডিএন-বিএইচডি‘র সম্মিলিত আয়োজনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ায় (ইউএসআইএম) ৯ ফ্রেব্রুয়ারি থেকে দশ দিনব্যাপী ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ শুরু হয়েছে।

ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ইউএসআইএমের ডেপুটি চ্যান্সেলর প্রফেসর মাদিয়া ড. মো. রুশদান বিন মো. জিলানী এবং ইউনিভার্সিটি সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ (ইউসিই)-এর পরিচালক ড. মো. শুকুর বিন হারুন। এসময় আরো উপস্থিত ছিলেন পারফেক্ট ট্রায়াঙ্গেল এসডিএন-বিএইসডির প্রতিষ্ঠাতা ও পরিচালক আজমান বিন বিদিন। বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তারা এ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ উদ্বোধন করলেন ড. সবুর খান

মালয়েশিয়ায় ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ ক্যাম্প-২০১৯’ উদ্বোধন করলেন ড. সবুর খান



উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. সবুর খান বলেন, ‘এই ক্যাম্প মালয়েশিয়া ও বাংলাদেশের শিক্ষার্থী ও উদ্যোক্তাদেও মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করবে। সফল উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসায় উন্নয়ননের নানাকিছু তারা সরাসরি শিখতে পারবে।’ তাই ভবিষ্যতেও এ ধরনের আয়াজন অব্যাহত রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি ‘উদ্যোক্তাদের কাছ থেকে শিখুন’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status