|
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় গাছ উপড়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ভূমিধসের সৃষ্টি হওয়ায় সাজেক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে সাজেক ইউনিয়নের শুকনো নন্দরামও গঙ্গারাম উজো বাজার এলাকায় একটি বসত বাড়িসহ মেইন সড়ক গাছ পড়ে সড়কে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন ও দিঘীনালা ফায়ার স্বার্বিসের একটি দল। দ্রুত উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করে তারা। সড়কের উপর পড়ে থাকা গাছ অপসারণ এবং ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ জোরদার করা হয়। সেনাবাহিনীর তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক আংশিকভাবে সচল হয় এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় প্রশাসন জানায়, ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে দ্রুত মেরামতের কাজ চলছে। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসন সবাইকে অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং আবহাওয়া পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
