ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
অপো নিয়ে এলো ‘ফটো উইথ লাভ্ড ওয়ান’ ক্যাম্পেইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 7:41 PM

অপো নিয়ে এলো ‘ফটো উইথ লাভ্ড ওয়ান’ ক্যাম্পেইন

অপো নিয়ে এলো ‘ফটো উইথ লাভ্ড ওয়ান’ ক্যাম্পেইন

সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো, পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘ফটো উইথ লাভ্ড ওয়ান’ ক্যাম্পেইন। গ্রাহকরা ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত ফেসবুকে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

বাংলাদেশের মানুষ বৈশিষ্টগতভাবেই উৎসবমূখর। পহেলা ফাল্গুন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি উৎসব এবং ভালোবাসা দিবস বিশ্বব্যাপি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। অপো-এর এই ক্যাম্পেইন দুই উৎসবকেই কাভার করবে।

সকল গ্রাহক ফেসবুকের মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এতে অংশ নিতে গ্রাহকদের ভালোবাসার মানুষের সাথে ছবি তুলে অপো-এর অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে। পরবর্তীতে তিনটি ফটো র‌্যানডমভাবে নির্বাচন করে বিজয়ী ঘোষণা করবে অপো। বিজয়ীদের জন্য অপো এর পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

এ বিষয়ে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “পহেলা ফাল্গুন বাঙালীর প্রাণের উৎসবগুলোর একটি। এর সাথে যোগ হয়েছে তরুণদের প্রিয় দিন ভালোবাসা দিবস। এই দিনগুলোতে গ্রাহকরা প্রিয়জনদের সাথে ছবি তোলে এবং সামাজিক মাধ্যমে শেয়ার করে। সেই বিবেচনায়, আমরা এই দিনটিকে আরও উৎসবমূখর ও জমকালো করতে এই ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমরা আশা করি, গ্রাহকরা অপো এর এই ক্যাম্পেইনকে উপভোগ করবেন”।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status