ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইউআইইউ মাতাবে এয়ারটেল ইয়োলো ফেস্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 7:39 PM

ইউআইইউ মাতাবে এয়ারটেল ইয়োলো ফেস্ট

ইউআইইউ মাতাবে এয়ারটেল ইয়োলো ফেস্ট

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আগামীকাল বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের তরুণদের জনপ্রিয় অনুষ্ঠান এয়ারটেল ইয়োলো ফেস্ট।

আগামীকাল জমকালো ওই অনুষ্ঠানে গান গাইবে প্রোগ্রেসিভ মেটাল ধারার জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’। আর্টসেলের রক গান উপভোগের পাশাপাশি দর্শকরা এয়ারটেল’র বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস গ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন।

ঢাকার বাড্ডায় ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউআইইউ ক্যাম্পাসের এ আয়োজনে এয়ারটেল’র সেলস বুথ, এক্সপেরিয়েন্স জোন ও গেমিং জোন থেকে দর্শনার্থীরা বিভিন্ন আকর্ষণীয় ভয়েস ও ডেটা অফার গ্রহণ করতে পারবেন। এছাড়া মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) এবং এয়ারটেল বুথ থেকে নতুন সংযোগ গ্রহণের সেবাও পাবেন গ্রাহকরা।

সঙ্গীতপ্রেমী বন্ধুদের জন্য এয়ারটেল ইয়োলো ফেস্ট’র আয়োজন করছে বন্ধুদের #১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। এছাড়া তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছাতে ২০১৭ সালে এয়ারটেল ইয়োলো ক্যাম্পাস ট্যুরের আয়োজন শুরু করে অপারেটরটি।

ইতোমধ্যে দেশের ৩৮টি জেলায় আয়োজিত ১০৭টি আয়োজন তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গান উপভোগ করার পাশাপাশি দর্শনার্থীরা বন্ধুদের সাথে ফান গেম উপভোগ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারটেল ইয়োলো ফেস্ট কনসার্টের সর্বশেষ আয়োজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status