ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নাচতে নাচতে ব্রিজ ভেঙে সোজা ড্রেনে পড়লেন বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 4:14 PM

নাচতে নাচতে ব্রিজ ভেঙে সোজা ড্রেনে পড়লেন বর

নাচতে নাচতে ব্রিজ ভেঙে সোজা ড্রেনে পড়লেন বর

ভারতের অমিত যাদবের বিরুদ্ধে ভালোবাসার ভুল ঘোষণার অভিযোগ কেউ করতে পারবেন না। সত্যি সত্যিই তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। আর সেই প্রেম তাকে ময়লার ড্রেনে পর্যন্ত নিয়ে গেছে।

শনিবার রাতে হোশিয়ারপুর গ্রামে বরসহ অন্তত ১৫ জন কনক্রিটের সেতুর ওপর নাচছিলেন। ১০ মিনিট ধরে চলে উদ্দাম নাচ।-খবর টাইমস অব ইন্ডিয়ার

কিন্তু নাচতে নাচতে আচমকাই ওই ব্রিজ ভেঙে সোজা ড্রেনের মধ্যে পড়ে যান প্রত্যেকে।

এতে তিন শিশু আহত হলে তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিন রাত ৯টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

অলিভ গার্ডেনে বিয়ের অনুষ্ঠান চলছে। ততক্ষণে সবাই অনুষ্ঠানে গিয়ে হাজির। কিন্তু নিজের ১৪ বন্ধুকে নিয়ে বর তখন ব্রিজের ওপর আনন্দে নৃত্য করছিলেন। কিন্তু ব্রিজটি তাদের ভর সইতে পারছিল না। ভেঙে পড়ে যায়।

এতে বরসহ অতিথিরা লজ্জায় পড়ে যান। এক পুলিশ কর্মকর্তা বলেন, পড়ে যাওয়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিন্তু আট বছর বয়সী দুটি শিশু আহত হলে তাদের হাতপাতালে নিতে হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status