|
রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বৈশাখ উদযাপন
কাজী শামীম
|
![]() রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বৈশাখ উদযাপন উদযাপনের অংশ হিসেবে মস্কোর রাস্তায় প্রথম বারের মত বাংলা বর্ষবরণ উৎসবের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়।নানান রঙের ব্যানার,ফেস্টুন,প্রতিকৃতি দিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মস্কোর বিদেশী অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা। শোভাযাত্রাটি প্রায় এক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়াও বাংলা বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন সামগ্রী, পোষাক, হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়।এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা।সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই সমবেত স্বরে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং দূতাবাস পরিবার সমন্বয়ে দিনব্যাপী শিল্পীবৃন্দ নাচ-গান পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করেন।পরিবেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাশিয়ান শিল্পিদের পরিবেশনায় বাঙালী নাচ।স্টলগুলোতে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিস্টি, দেশীয় খাবার, বিরানী, চটপটি ইত্যাদি পরিবেশন করা হয়। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে আগত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বাংলা নববর্ষ সূচনার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শণ সকল বাঙ্গালীর জন্য গর্বের এবং আনন্দের বলে মনে করেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ, লালন, প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে উপস্থিত অতিথিদের আহবান করেন। এছাড়াও বাংলা নববর্ষের উদযাপনের সাথে একই সময়ে মস্কোতে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশী চিত্র শিল্পিদের অংশগ্রহনে রাশিয়ায় প্রথমবারের মত সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজনেও অংশ নেন রাষ্ট্রদূত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
