ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 8:04 PM

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ ৩জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।সোমবার র‌্যাব-৫,এর একটি অপারেশন দল গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে উজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তিন শীর্ষ মাদক কারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন,জাহানাবাদ গ্রামের উজ্জল এর স্ত্রী জান্নাতুন নেসা(৪০),মেয়ে মরিয়ম খাতুন (১৪),ও একই গ্রামের মুনসুর রহমানের পুত্র আল-আমিন (২৪) কে হেরোইনসহ আটক করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‌্যাব-৫,রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের উজ্জল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে  ২কেজি ২’শ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মাপকযন্ত্র, ২টি মোবাইল,৩টি সীমকার্ড ও ১টি মেমোরিকার্ডসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status