ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
হজ পালনে সৌদি আরবে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু
কাজী শামীম
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 3:52 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 April, 2026, 4:01 PM

হজ পালনে সৌদি আরবে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু

হজ পালনে সৌদি আরবে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু

২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বিভিন্ন সময় অসুস্থতা, স্ট্রোক ও স্বাভাবিক কারণে তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের মো. নঈম উদ্দীন মন্ডল (৭৫) পাসপোর্ট নাম্বার- A02906402, কোতোয়ালী, রংপুরের মো. শামসুল আলম (৬৩) পাসপোর্ট নম্বর : A20405444, টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) পাসপোর্ট নম্বর : A20405444, বিরামপুর, দিনাজপুরের, মো. খলিলুর রহমান (৬৪) পাসপোর্ট নাম্বার - A16071153, পাগলা, ময়মনসিংহ, মো. সেরাজুল হক (৬৬) পাসপোর্ট নম্বর : A20577875, মাদারগঞ্জ, জামালপুরের মো. আবদুল হাই (৬১) পাসপোর্ট নাম্বার- A19891522, এবং শ্রীবরদী, শেরপুরের, মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) পাসপোর্ট নম্বর : A20806621।

ধর্মীয় কর্তব্য পালনের জন্য সৌদি আরবে অবস্থানকালে তারা বিভিন্ন সময়ে মারা যান। বেশিরভাগের মৃত্যু বার্ধক্যজনিত জটিলতা, হৃদরোগ বা স্ট্রোকের কারণে হয়েছে বলে জানা গেছে।

হজ মৌসুমে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে যান। আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও বয়সজনিত কারণে অনেক হাজি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে চলা, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ হজ মিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নে সহায়তা করছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status