ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পদচিহ্ন: পোস্টারে সয়লাব ক্যাম্পাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 11:54 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পদচিহ্ন: পোস্টারে সয়লাব ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পদচিহ্ন: পোস্টারে সয়লাব ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন দেয়াল ও ময়লা ফেলার ডাস্টবিনে একাধিক পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসব পোস্টার নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। 

বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার দেখা যায়। এতে ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’, জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরও বিপদ সন্নিকটে’, ‘নিষ্পাপ শিশুদের রক্ত ড. ইউনূসের হাতে’, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি’,‘রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘আওয়ামী লীগ ছিল. আছে এবং থাকবে
জয় বাংলা’, ‘নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল: গণতন্ত্র হত্যার নীল নকশা ও বিএনপির রাজনীতির অন্তিমযাত্রা’, ‘বাংলাদেশের শিশুরা হামে নয়, মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী ম্যাটিকুলাস ডিজাইনে। এমন সব লেখা পোস্টার দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, আমরা পুলিশের থেকে জানতে পারি যে কলা ঝুপড়ি এলাকাসহ বেশকিছু জায়গায় ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। তবে কারা পোস্টার লাগিয়েছে বা কাকে কেন্দ্র করে এটি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পোস্টার সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়া যেসব স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা নাই সেখানেই তারা এগুলো লাগিয়েছে। পোস্টারগুলো গতকাল রাতে লাগানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, নিষিদ্ধ সংগঠন বর্তমানে গোপনে সক্রিয় হচ্ছে। তারা এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এমন পোস্টার লাগিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর আগেও এসব বিষয়ে নজরদারির দাবি জানিয়েছি৷ তবে, প্রশাসনের তেমন ভ্রুক্ষেপ নেই৷ বিশ্ববিদ্যালয়ের বহু স্থানে সিসিটিভি রয়েছে। সেগুলো দেখে প্রশাসন যদি তদন্ত করে এসব পোস্টার কারা, কখন লাগিয়েছে শনাক্ত করা যাবে। 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠন, যারা ক্যাম্পাসে বিগত ১৫ বছর শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। তারা বর্তমানে বারবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লালাচ্ছে। অথচ প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নাই। সিসিটিভি দেখে তাদের শনাক্ত করার সুযোগ রয়েছে। আর সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।

শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, বিভিন্ন সময়ে তারা এগুলো টাঙিয়ে দিয়ে চলে যায়। কিন্তু প্রশাসন কিংবা প্রক্টর অফিস এটার বিষয়ে কিছুই করতে পারেনা। এর আগেও আমরা এ বিষয়ে প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি নিয়ে তাদের এক ধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রলীগ শুধু চবিতে নয়, দেশের বিভিন্ন জায়গায় এসব কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি কোনো কর্মমূচি করা যায় কিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status