ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 May, 2026, 12:23 PM
সর্বশেষ আপডেট: Sunday, 24 May, 2026, 12:30 PM

জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল

জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল

রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল-২০২৬। শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

শনিবার ২৩ মে, বিকেল ৪টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক সরাসরি অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল

জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল


শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র প্রধান পৃষ্ঠপোষক, ‘আমি’র খোঁজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

‘লার্ন টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বসকো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম, বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসেন, খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, খিলগাঁও সোসাইটির সভাপতি নইম ভূঁইয়া এবং বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনু মং মারমা।

এছাড়া গুরুর বাড়ির সিইও প্রফেসর ড. শহীদ মঞ্জু, হিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন এবং পিআরও সালাহউদ্দিন খান অনুষ্ঠানে বক্তব্য দেন।

শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত এ উৎসবে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সফল মায়েদেরও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

অনুষ্ঠান ঘিরে মিলনায়তনের ভেতর ও বাইরে ছিল উৎসবের আমেজ। মেলার বিভিন্ন আয়োজন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেন আয়োজক কমিটির সদস্য মো. সোলাইমান, এফ এইচ সবুজ, বাবলু শেখ, মোক্তার হোসেন, খান রাসেল শিশির ও কো-অর্ডিনেটর হাসানসহ অন্যরা। অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ট্রুপ-২১ ওপেন স্কাউট গ্রুপের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব।

পুরস্কার বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। কোমলমতি শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এসময় যাদুরাজ বিপ্লবের জাদু প্রদর্শনীও দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

পরবর্তীতে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া ও মোক্তারসহ রেডিও-টেলিভিশনের একাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন।
রাত ১০টায় করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চৌধুরী। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীল বিকাশ ও ইতিবাচক মানসিক গঠনে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status