|
নেশার টাকার জন্য স্ত্রীকে বিক্রি, অনৈতিক কাজে রাজি না হওয়ায় আগুনের ছ্যাঁকা : স্বামী কারাগারে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() নেশার টাকার জন্য স্ত্রীকে বিক্রি, অনৈতিক কাজে রাজি না হওয়ায় আগুনের ছ্যাঁকা : স্বামী কারাগারে ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দণ্ডিত কামাল হোসেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। তিনি বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গতকাল সোমবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
