ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 7:10 PM

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।

গাছ বিতরণের পাশাপাশি ইউএনও শিক্ষার্থীদের  ক্লাসরুম পরিদর্শন করেন এবং তাদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে গাছ লাগানো ও যত্ন নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম। আহমদ নগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন,”বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণে অভ্যস্ত হতে হবে।”এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য স্থানীয়রা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status