ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গাবালীতে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা শুরু
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 8:24 PM

রাঙ্গাবালীতে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা শুরু

রাঙ্গাবালীতে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা শুরু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান।

‎পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রাঙ্গাবালীতেও ভূমি সেবা সপ্তাহ ও মেলার আয়োজন করা হয়েছে।

‎তিনদিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হবে। সাধারণ মানুষকে মেলায় এসে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status