|
শ্যামনগরে তরুণীর গলায় ফাঁস, পারিবারিক অভিমানে মৃত্যু
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() শ্যামনগরে তরুণীর গলায় ফাঁস, পারিবারিক অভিমানে মৃত্যু পারিবারিক সূত্রে জানা যায়, রেশমা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং সঠিকভাবে কথা বলতে পারতেন না। সোমবার সন্ধ্যায় তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে আত্মীয়ের বাড়ি চলে যান। পরদিন সকালে তার বাবা বাড়িতে নিয়ে এসে বকাবকি করলে অভিমানে দুপুরে গলায় দড়ি দিয়ে আত্মহনন করেন। তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা হুমায়ুন কবির জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
