ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিংড়ায় কলম ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ২৪৫৫ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
মোঃ আবু রাসেল, সিংড়া
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 8:42 PM

সিংড়ায় কলম ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ২৪৫৫ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সিংড়ায় কলম ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ২৪৫৫ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা- ২০২৬ উপলক্ষে নাটোর জেলার সিংড়া থানাধীন ৪ নং কলম ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফ (VGF) এর আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল দশটার দিকে   ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিতরণ কার্যক্রম শুরু হয়। ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার ৪শত ৫৫টি (২৪৫৫টি) দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নির্ধারিত ভিজিএফ চাল বিতরণ করা হয়। দীর্ঘ সারিবদ্ধভাবে উপকারভোগীরা চাল গ্রহণ করেন এবং স্বস্তি প্রকাশ করেন।

উক্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন কলম ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সিরাজুল ইসলাম এবং প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার  তিনি বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন এবং স্বচ্ছতা ও নিয়মনীতি বজায় রেখে সহায়তা বিতরণের বিষয়ে গুরুত্বারোপ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status