|
মাকে জবাই করে খুন করলো ছেলে
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাকে জবাই করে খুন করলো ছেলে নিহত নারীর নাম করুনা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) হত্যার পর পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অর্থ-সম্পদ নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে ভোর রাতে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতর মাকে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্র মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
