|
কুড়িগ্রামে র্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দ, ব্যবসায়ী গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে র্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দ, ব্যবসায়ী গ্রেফতার মাদক ব্যবসায়ী মোঃ একরামুল হক উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে। র্যাব-১৩ জানায়,র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িতে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। এসময় ব্যবসায়ী মোঃ একরামুল হক (৪৪) এর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একরামুলকে গ্রেফতার করা হয়। রংপুর র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,আইনি প্রক্রিয়া শেষে মাদক ব্যবসায়ী মোঃ একরামুল হককে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
