ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
বাগমারায় সাদোপাড়া মাদ্রাসায় ১৭ জন শিক্ষকের ১৯জন শিক্ষার্থী সবাই ফেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 2:58 PM

বাগমারায় সাদোপাড়া মাদ্রাসায় ১৭ জন শিক্ষকের ১৯জন শিক্ষার্থী সবাই ফেল

বাগমারায় সাদোপাড়া মাদ্রাসায় ১৭ জন শিক্ষকের ১৯জন শিক্ষার্থী সবাই ফেল

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসার দাখিল শাখায় ১৭ জন শিক্ষক রীতিমতো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। তাঁদের প্রচেষ্টায় এবার দাখিল পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে একজনও পাস করতে পারেনি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, বাগমারার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এই মাদ্রাসাটি এমপিওভুক্ত। প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাগমারায় দাখিল পর্যায়ে ৪৪টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৩৬টি মাদ্রাসা এমপিওভুক্ত।

কর্ণিপাড়া সাদোপাড়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ১৯ জন অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব ড. ওয়ারেছ আলী ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এর মধ্যে কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত।


এদিকে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন ও মোবারক হোসেন বলেন, দায়সারা পাঠদান ও শিক্ষকদের অবহেলার ফসল এই ফলাফল। নিয়োগ-বাণিজ্যই মাদ্রাসাটির প্রধান বিষয়।

তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মামুনুর রশিদ। তিনি বলেন, যা বলার মাধ্যমিক শিক্ষা অফিস বলবে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়নি। পরে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status