ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 11:51 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 12 August, 2026, 12:02 PM

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বরিশালের আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে চত্বরে এ ঘটনা ঘটে।

আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। প্রথমে অনেকে ধারণা করেছিল ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে।

তবে আদালতে প্রবেশ গেটের বাম পাশে ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারে, এটা ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ছিল, তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status