|
বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা মঙ্গলবার (১১ আগস্ট ২৬) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের সদস্য শুভত প্রভা চাকমার হাতে দীঘিনালা জোনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। বন্যায় ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি মানবেতরভাবে দিন কাটাচ্ছিল। সেনাবাহিনীর দেওয়া এ আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামত করে পুনরায় বসবাসের উপযোগী করতে পারবেন বলে জানান পরিবারের সদস্যরা। সহায়তা পেয়ে শুভত প্রভা চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আর্থিক সহায়তা পেয়ে আমার ঘরটি মেরামত করে বসবাসের উপযোগী করতে পারব। স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা প্রশংসনীয়। বন্যার মতো দুর্যোগের সময়ে এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
