|
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইউএনডিপির অর্থায়নে দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে যশোর গণপূর্ত অধিদপ্তর যশোর কোতোয়ালী মডেল থানার নতুন ভবনের কাজ শুরু করেছে। নতুন ভবনটি ২৬ হাজার বর্গফুটের এবং এর ভিত্তি (ফাউন্ডেশন) হবে ছয়তলা পর্যন্ত। বর্তমানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ স্মৃতিস্তম্ভটি যে স্থানে রয়েছে, সেটি অপরিবর্তিত রেখে মূল ভবনের নকশা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না। ফলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমোদনক্রমেই আপাতত স্মৃতিস্তম্ভটি সরিয়ে রাখা হচ্ছে। আধুনিক থানা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে দৃষ্টিনন্দন স্থানে স্মৃতিস্তম্ভটি প্রতিস্থাপন করা হবে। প্রেস ব্রিফিংয়ে জেলার সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিশেষ অভিযানের তথ্যও তুলে ধরা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।এই সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ২০৪ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া মাদক সংক্রান্ত ২০০টি মামলায় ২৪৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার ৪০৭ পিস ইয়াবা, ২৫ কেজি ৯১৯ গ্রাম গাঁজা, ৭৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯৫ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ, হেরোইন এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হয়, একই সময়ে জেলা পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ানশুটার গান, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এছাড়া জেলাজুড়ে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি, অবৈধ অস্ত্র বহিরাগত, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে মোট ৩৮৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
