ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
খাগড়াছড়ি গেস্ট হাউসে ডিবির অভিযান, ৫০ পিস ইয়াবাসহ আটক ২
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 8:05 PM

খাগড়াছড়ি গেস্ট হাউসে ডিবির অভিযান, ৫০ পিস ইয়াবাসহ আটক ২

খাগড়াছড়ি গেস্ট হাউসে ডিবির অভিযান, ৫০ পিস ইয়াবাসহ আটক ২

খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে অবস্থানরত দুই ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটকরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আব্দুল আল মামুন, পিতা মো. আবু তাহের এবং একই এলাকার শাহ আলম (২৬), পিতা মৃত আবুল কাশেম।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান শেষে উদ্ধার করা ইয়াবাসহ আটক দুইজনকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status