|
পটুয়াখালীর ৭টি উপজেলায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পটুয়াখালীর ৭টি উপজেলায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বুধবার বেলা ১১ টা থেকে জেলার গলাচিপা, বাউফল, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী, কলাপাড়া ও দশমিনায় উৎসব মুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গলাচিপায় প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে দলীয় প্রাথমিক সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। জাতীয়তাবাদী দল বিএনপি'র গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রতিটি সংসদীয় আসনে সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা নেতৃত্ব দেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ অংশ গ্রহণ মূলক সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
