|
জনগণের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই : কামাল আনোয়ার আহাম্মদ
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() জনগণের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই : কামাল আনোয়ার আহাম্মদ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় কামাল আনোয়ার আহাম্মদ তার রাজনৈতিক জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরে বলেন, "ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি, ৭৯টি মামলা খেয়েছি। তিনি আরও বলেন, এই বিপদের সময় সাংবাদিকরাই তার পাশে দাঁড়িয়েছিলেন, একারণে তিনি সাংবাদিকদের রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন। আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই।" বিগত ১৬-১৭ বছরে নির্বাচিত এমপিদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং হিন্দুদের জমি দখল করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, তার ক্ষেত্রে এমনটা হবে না। সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, ঈসা, পৌর যুবদলের আক্তার হোসেন, মমিন এবং মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
