|
গলাচিপায় বিদ্যালয়ের জায়গা দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগ
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা
|
![]() গলাচিপায় বিদ্যালয়ের জায়গা দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগ তার লিখত বক্তব্যে জানা যায়, গলাচিপা উপজেলার ০৮নং বকুলবাড়ীয়া উনিয়নের গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের মৌজা- গুয়াবাড়িয়া জে, এল, নং- ৫৭ খতিয়ান নং- ৪৪৮ দাগ নং- ২৫৪৩, ২৫৫৪, ২৫৫৫, ২৫৫৭, ২৫৫৮ মোট জমি- ১.৪৪ একর, সীমানার মধ্যে স্থানীয় গুয়াবাড়িয়ার আঃ খালেক মোল্লার ছেলে মোঃ সাহাবুদ্দিন মোল্লা ও মৃতঃ আলতাফ সরদারের ছেলে মোঃ আবু জোর পূর্বক এ বি মাধ্যমিক বিদ্যালয়ের সীমানার মধ্যে দোকান ঘর উঠাইয়া ব্যবসা করতেছে। তাদের দোকান সরাইয়া নেয়ার জন্য বলা হইলে তারা দোকান ঘর সরাচ্ছে না। তাই আপনার মাধ্যমে জরুরী ভিত্তিতে তাদের দোকান ঘর সরানো একান্ত প্রয়োজন বলে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর বরাবর অবৈধ দখল মুক্ত প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহন করে শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণের সহযোগিতার অনুরোধ জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন নতুন সময় কে জানান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো এবং শিক্ষানবিশ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানের বহু চেষ্টা করেও বিগত আ'লীগের ক্ষমতা প্রভাব বিস্তার ও অবৈধ দখলের কারণ বার বার ব্যর্থ হয়েছি। এছাড়া বিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে বিড়ি সিগারেট বেচাকেনা, বখাটেপনা সহ বিভিন্ন প্রকার আড্ডা খানা। যার ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অভিভাবকরাও নানা দুঃশ্চিতায় দিন পার করছেন। এ অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারের বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই ব্যাবস্থা গ্রহণ করবেন। সরজমিন দেখা যায়, বিদ্যালয়ের জায়গায় দখল করে একাধিক চা, পান, বিড়িসিগারেট, সহ খাদ্য সামগ্রী পণ্য নিয়ে ব্যাবসা পরিচালোনা করেছে বিভিন্ন দোকানী। এবিষে অবৈধ দখলদার সাহাবুদ্দীন ও আবু'র কাছে মুঠোফোনে জানতে চাইলে, তার শারীরিক অসুস্থতার কারনে কথা বলতে না পারলেও, তার শ্যালক ( সাবরেজিস্টার অফিসের নকলনবিস) মোঃ জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত সাহাবুদ্দিন মোল্লা দখল কৃত জায়গার অংশ টি ক্রয় সূত্রে মালিকানাধীন, এবিষয়ে গলাচিপা নির্বাহী কোর্ট মামলা চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে বকুলবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ওহাব মিয়া জানা, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে সরজমিন পরিদর্শন করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। যেহেতু বিষয়টি উচ্ছেদ পর্যায়ে সে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করনেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান জানান, গুয়াবাড়িয়া এ বি মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় দখলের বিষয়ে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বকুলবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জরুরী ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। এবং আইনী বিধি মতাবেক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের সহযোগিতা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
