|
১০ বছরের সম্পর্ক, ১২ লাখ টাকা প্রতারণা, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩দিন ধরে অনশনে প্রেমিকা!
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() ১০ বছরের সম্পর্ক, ১২ লাখ টাকা প্রতারণা, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩দিন ধরে অনশনে প্রেমিকা! দাবি করছেন, প্রেমিকের প্রতারণায় তিনি স্বামী, সন্তান ও সংসার ত্যাগ করতে বাধ্য হয়েছেন। শনিবার (২ আগস্ট) সকাল থেকে তিনি উল্লাপাড়া উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের প্রেমিক দুলাল সরকারের (৪০) বাড়িতে অনশন শুরু করেছেন। দুলালের পিতা মৃত আলাউদ্দিন সরকার। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রেমিক দুলালের বাড়িতে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। ভুক্তভোগী সালমার দাবি, দুলালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক দীর্ঘ ১০ বছরের। এ সময়ে দুলাল তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং ব্যবসার কথা বলে, জমি লিজ, এমনকি মোটরসাইকেল কেনার কথা বলে মোট ১২ লক্ষ টাকা গ্রহণ করে। তিনি বলেন, "প্রেমের সম্পর্কের শুরু হয়েছিল আমার ভাইয়ের রাইস মিলে দুলাল কাজ করতো। মিলে কাজ করতে গিয়েই দুলালের সঙ্গে তার পরিচয় এক পর্যায়ে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, শুরু হয় প্রেম। প্রেমের সম্পর্কের আড়ালে চলতে থাকে শারীরিক ঘনিষ্ঠতা। সালমার দাবি, “দুলাল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। সেইসাথে বিভিন্ন সময়ে কৌশলে আমার কাছ থেকে আদায় করে নিয়েছে প্রায় ১২ লাখ টাকা।”। ভালোবেসে আমি সব দিয়েছি। এমনকি সংসার পর্যন্ত ছেড়ে এসেছি। এখন সে বিয়ের কথা বলে সময়ক্ষেপণ করছে।" সালমা আরও বলেন, "গত শনিবার সন্ধ্যায় দুলাল আমাকে নিজেই বাড়িতে ডেকে নেয়। কিন্তু আমি পৌঁছানোর পরই দুলাল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। বাধ্য হয়ে আমি তার বাড়িতেই অনশনে বসেছি। আমি বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠব না। প্রয়োজনে লাশ যাবে এখান থেকে।" অভিযোগ উঠেছে, সালমার উপস্থিতিতে দুলাল সরকার পালিয়ে গেছেন। তার ফোন নম্বরটিও বন্ধ। স্থানীয়রা জানিয়েছেন, দুলালের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে সালমাকে টাকা দিয়ে ‘মীমাংসা’ করতে মরিয়া হয়ে উঠেছে। সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, "মেয়েটি থানায় এসেছিল। আমরা তার সঙ্গে কথা বলেছি। বিষয়টি আমার ব্যক্তিগত নোটে লিপিবদ্ধ করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
