ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মৃত্যুর কারণ আবিষ্কারে ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 August, 2025, 8:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 4 August, 2025, 8:24 PM

মৃত্যুর কারণ আবিষ্কারে ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

মৃত্যুর কারণ আবিষ্কারে ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ১১৪ জনের মরদেহ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদেশে বিচারক, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি) লাশ উত্তোলন কার্যক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শাহাদাত বরণ করেন। 

যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্ত করা হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে উত্তোলন করা প্রয়োজন। 

এসব মরদেহ পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মৃত দেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে৷ এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক মৃতদেহ তাদের পরিবারের নিকট, হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। 

এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনায় শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status