|
আলফাডাঙ্গায় গুণী শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের মাতম
নতুন সময় প্রতিনিধি
|
![]() আলফাডাঙ্গায় গুণী শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের মাতম গুণী এ শিক্ষক কে গতকাল ৩ জুলাই সোমবার রাতে ঢাকা বারডেম হাসপাতালে ইব্রাহিম কার্ডিয়াকে বাইপাস সার্জারি করতে ওটিতে নেওয়ার পর অপারেশন চলাকালীন সময়ে অপারেশন সফল না হওয়ায় অনাকাঙ্ক্ষিত কারণেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহে রাজেউন)। উক্ত জানাজার নামাজে আলফাডাঙ্গা উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত থেকে সকলের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন সর্বজন শ্রদ্ধেয় আক্কাস মাস্টার। আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস এর উপস্থাপনায় আক্কাস মাস্টারের কৃতকর্মের উপর হৃদয় বিদারক স্মৃতি চারণ করেন মরহুমের পরিবারের পক্ষে বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আশরাফ আলী, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসন সহ উপস্থিত সূধী বৃন্দ। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন আদর্শবান শিক্ষক আক্কাস মাস্টারের মৃত্যুতে আলফাডাঙ্গায় নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও পরম করুণা ময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট আত্মার মাগফেরাত কামনায় কায়মনোবাক্যে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
