ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপন
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Monday, 14 July, 2025, 7:21 PM

নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপন

নাসিরনগরে বজ্রপাত রোধে রাস্তার পাশে তালের চারা রোপন

ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হাওর অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তালের চারা রোপন কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে। 

বজ্রপাতের প্রাণহানির ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই ভয়াবহ প্রাণহানি রোধে

 ১৪ জুলাই(সোমবার) উপজেলার কুন্ডা চৈয়ারকুড়ি বেড়িবাধ রাস্তার পাশে তালের চারা রোপন কর্মসুচীর শুভ উদ্ভোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী  অফিসার শাহীনা নাছরিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, কুন্ডা ইউনিয়ন  পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়া,উপজেলা কৃষি অফিসার, মো ইমরান হোসাইন,  উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক বছরে নাসিরনগর উপজেলায় প্রাকৃতিক দুযোগের মধ্যে সবচেয়ে বেশী প্রানহানির ঘটনা ঘটেছে বজ্রপাতে।

 কৃষক আহাদ মিয়া জানায়, নাসিরনগর সহ হাওর অঞ্চলে সবচেয়ে বেশি বজ্রপাত হয় তাই সারা দেশে এভাবে তালের চারা রোপণ করলে বজ্রপাত কিছুটা হলেও রোধ পাবে।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন”এই কর্মসূচীর আওতায় নাসিরনগর উপজেলার ৬ টি রাস্তার পাশে তালের চারা রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।” উল্লেখ্য যে, গত ১১ মে’২৫ তারিখে উপজেলার টেকানগর গ্রামে বজ্রপাতে একসাথে ২ জনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই তালের চারা রোপন কর্মসূচীকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এলাকার সর্বস্থরের জনগন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status