ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আপনার রক্ত পাতলা না ঘন, এই টেস্টেই মিলবে উত্তর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 July, 2025, 7:21 PM

আপনার রক্ত পাতলা না ঘন, এই টেস্টেই মিলবে উত্তর

আপনার রক্ত পাতলা না ঘন, এই টেস্টেই মিলবে উত্তর

রক্ত আমাদের শরীরের এক অমূল্য উপাদান। যা শুধু জীবনধারণের জন্যই জরুরি নয়, বরং স্বাস্থ্যের নানা দিক সরাসরি নিয়ন্ত্রণ করে। তবে জানেন কি, রক্তের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে শরীরে দেখা দিতে পারে একাধিক জটিলতা?

বিশেষজ্ঞদের মতে, রক্ত ঘন হলে হৃদপিণ্ড ও কিডনির ওপর চাপ বাড়ে, যা পরবর্তীতে হৃদরোগ বা কিডনির সমস্যায় রূপ নিতে পারে। অন্যদিকে, রক্ত অতিরিক্ত পাতলা হলে প্লাটিলেটের মাত্রা কমে গিয়ে রক্ত জমাট বাঁধার ক্ষমতা হ্রাস পায়। ফলে শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত বন্ধ হতে সময় লাগে, এমনকি ছোটখাটো আঘাতও গুরুতর রূপ নিতে পারে।

চিকিৎসকেরা বলছেন, ঘন রক্তে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি যেমন বেড়ে যায়, তেমনি পাতলা রক্তে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) কমে যায়, যার ফলে নানা রোগ সহজেই শরীরে বাসা বাঁধে।

কীভাবে জানবেন আপনার রক্ত ঘন না পাতলা?

রক্তের ঘনত্ব বা পাতলাতা নির্ণয়ে বিশেষ কিছু রক্তপরীক্ষা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হল—

Prothrombin Time (PT) Test: রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগে তা নির্ণয় করে। এতে বোঝা যায়, রক্ত স্বাভাবিক, পাতলা না ঘন।

Activated Partial Thromboplastin Time (aPTT) Test: এটি আরও বিস্তারিতভাবে রক্তের ঘনত্ব এবং clotting সময় নির্ণয় করে।

কারা এই টেস্ট করাবেন?

এই পরীক্ষাগুলো সাধারণত করানো উচিত যাদের ক্ষেত্রে—

রক্ত তরল রাখার ওষুধ সেবন করেন,

অতিরিক্ত মদ্যপান করার অভ্যাস রয়েছে,

পাকস্থলির জটিলতায় ভুগছেন।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শরীরে কোনো অস্বাভাবিক রক্তপাত, ঘন ঘন মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি বা বুকে চাপ অনুভব করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পরীক্ষা করিয়ে নেয়া উচিত। স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানতা সবসময়ই উত্তম। সময়মতো সঠিক পরীক্ষা আপনাকে রাখতে পারে বড় জটিলতা থেকে মুক্ত।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status