|
আলফাডাঙ্গায় বৃদ্ধিপাচ্ছে চোরের উপদ্রব, বিভিন্ন স্থানে, প্রাই ঘটছে চুরি ডাকাতি
নতুন সময় প্রতিনিধি
|
![]() আলফাডাঙ্গায় বৃদ্ধিপাচ্ছে চোরের উপদ্রব, বিভিন্ন স্থানে, প্রাই ঘটছে চুরি ডাকাতি উল্লেখ্যঃ ব্রাহ্মণ জাটি গ্রামের ইসমাইল মোল্লার ক্ষেতের পেঁয়াজ ও টিউবওয়েল,সাইফুল সরদারের স্যালো মেশিন ও ক্ষেতের রসুন,সজীব থান্দারের পুকুরের মাছ, ইসহাক শেখের কবুতর ও ধান, ইবাদল শরীফের মুরগি, শাহাবুদ্দিন শরীফ বিপুল ( শিক্ষক,কাজী আমেনা ওহেদ উচ্চ বিদ্যালয়,) ধান, পেঁয়াজ, কবুতর হাঁস-মুরগি ,নুরু মিয়ার দোকান, সানোয়ার শেখের রাজাহাঁস,জাহাঙ্গীর মোল্লার রাজাহাঁস, সবুজ থান্দারের হাঁস,এমনকি রুহুল শিকদারের বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে। বিদ্যাধর গ্রামের সৈয়দ জাকের আলীর, সেলো মেশিন ও পাম্প চুরি হয়েছে। আতঙ্কে এলাকাবাসী, বাড়িতে অহরহ চুরি হচ্ছে। অন্যদিকে এলাকায় ,মাদক বেচাকেনা ব্যাপক হারে বেড়েছে অনেকের অভিযোগ। এসব অপরাধ ও অপকর্মের ফলে এলাকাবাসী চুরি আতঙ্কে রয়েছে। উঠতি যুবকেরা নেশার টাকা জোগাড় করতে চুরির মত নানা অপকর্মে জড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। তারা অভিযোগ করে বলেন, এলাকায় মাদক ও চুরির ঘটনা বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় আমরা হতাশা দিনরাত পার করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
