|
আলফাডাঙ্গায় চরাঞ্চলের ১০০ অসহায় সুফলভোগীর মাঝে খাকি ক্যাম্পবেল হাঁস বিতরণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় চরাঞ্চলের ১০০ অসহায় সুফলভোগীর মাঝে খাকি ক্যাম্পবেল হাঁস বিতরণ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায় চরাঞ্চলের বসবাসরত পরিবারের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ১০০টি পরিবারের মাঝে খাকি ক্যাম্পবেল হাঁস, ঘর নির্মাণের অর্থ,৭৫ কেজি দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ প্রকল্প তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনের সঞ্চালনালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ প্রমুখ। এছাড়াও প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো.আব্দুস সালাম,সুফলভোগী পরিবার, মিডিয়া কর্মী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন বলেন, উপজেলার চরাঞ্চলের অসহায় ১৮৪৮ জন পরিবারের মাঝে পর্যায়ক্রমে ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও ঘর নির্মাণের অর্থ, দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, খাকি ক্যাম্পবেল হাঁস লাভজনক প্রজাতি হাঁস। এই হাঁস বছরে প্রায় ৩০০টি ডিম দেয়।তিনি বলেন, এটি একদিকে ডিম ও অন্যদিকে মাংস দেয়।আমি আশা করছি এটি যত্ন সহকারে লালন পালন করলে প্রত্যেকেই জীবনে উন্নয়নের বিপ্লব ঘটবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
