ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক কারবারি ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে আটক
এম এইচ শাহীন, উলিপুর
প্রকাশ: Monday, 14 July, 2025, 6:04 PM

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক কারবারি ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে আটক

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক কারবারি ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। 


আজ সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। আটককৃত মাদক কারবারিরা উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।


সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই রোববার রাতে উলিপুরে অভিযান চালিয়ে এ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার নগদ টাকা, ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 




কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে।####


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status