|
গোমস্তাপুরে চার দশক ধরে জরাজীর্ণ এক কিলোমিটার সড়ক,এলাকাবাসীর চরম দুর্ভোগ
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরে চার দশক ধরে জরাজীর্ণ এক কিলোমিটার সড়ক,এলাকাবাসীর চরম দুর্ভোগ স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির দুই পাশে প্রায় তিন শতাধিক পরিবার বসবাস করে। প্রতিদিন শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু বর্ষা মৌসুমে একজন অসুস্থ হলে তাকে শীঘ্রই কোন গাড়িতে করে নিয়ে যাওয়া যায় না এমনকি ছেলেমেয়ে কাদার কারণে স্কুলে যেতে চায় না। এ মৌসুমে রাস্তাটি আরও কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।যার কারণে চরম বিভ্রান্তিতে পড়ে থাকতে হচ্ছে মিরাপুর গ্রামের বাসিন্দাদের যেনো ২০২৫ সালে সেও ৮০ দশকেই পরে আছে তারা। ![]() গোমস্তাপুরে চার দশক ধরে জরাজীর্ণ এক কিলোমিটার সড়ক,এলাকাবাসীর চরম দুর্ভোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এদিকে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা জানান,“আর আশ্বাস নয়, আমরা বাস্তব পদক্ষেপ চাই। এই রাস্তা সংস্কার হলে পুরো এলাকার মানুষ উপকৃত হবে।” এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব জানান, রাস্তাটির মাপ যোগ হয়ে আছে শীঘ্রই রাস্তাটি পাকা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
