ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরা কারবারীকে আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 14 July, 2025, 12:22 PM

যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরা কারবারীকে আটক

যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরা কারবারীকে আটক

যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ওই স্বর্ণের চালানটি আটক করা হয়।আটককৃতরা হলেন, ব্রাক্ষ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহী জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহম্মদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল সড়কের যশোর বাঘারপাড়ার ধলগা রাস্তা মোড় এলাকা থেকে সন্ধেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। এরপর তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে লুকিয়ে রাখা ১১টি বার জব্দ করা হয়।

স্বর্ণগুলো তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে নিয়ে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা ও অপর ২জন যশোর- চৌগাছা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লক্ষ ২৭ হাজার ৯৩০ টাকাতিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসাথে উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status