ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
তাড়াশে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Monday, 14 July, 2025, 12:19 PM

তাড়াশে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার

তাড়াশে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে শান্ত (২০) নামের এক সেলুনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সোমবার (১৪ জুলাই) সকালে  এ ঘটনা ঘটেছে মর্মে তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, রাতে শান্ত তার নিজ ঘরে শুয়ে ছিল। সকাল সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা ভেঙ্গে দেখতে পান শান্তর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা কেউ নিশ্চিত করতে পারেননি।

পরে খবর পেয়ে তাড়াশ থানার উপ পরিদর্শক মো: শিমুল প্রামানিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনুগ ব্যবস্থা নেয়া  হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status