|
আজ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী
নতুন সময় প্রতিনিধি
|
![]() আজ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শাজাহান সিরাজ ৬৬’র ছয় দফা ও ৬৯’র গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ৩ মার্চ মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি ১৯৭২ সালে নতুন রাজনৈতিক দল জাসদ (সিরাজ) গঠন করেন এবং পরে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে জাসদ বিলুপ্ত করে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বিএনপির শাসনামলে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
