ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরে গার্মেন্টসের ৮ তলা ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের আত্মহত্যা
শাহাদত হোসেন, গাজীপুর
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 5:42 PM

শ্রীপুরে গার্মেন্টসের ৮ তলা ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের আত্মহত্যা

শ্রীপুরে গার্মেন্টসের ৮ তলা ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

জাকির হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানার শ্রমিক রাসেল আহমেদ বলেন, ‘কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পরপরই আমরা দৌড়ে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনো সে বেঁচে আছে এমনটাই মনে হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, সে একাই ছাদের ওপর দাঁড়িয়ে এদিক-সেদিক তাকায়। কিছুক্ষণ পর লাফ দেয়।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার নতুন সময়'কে বলেন, কারখানার বেশির ভাগ কর্মকর্তা চলে যাচ্ছিলেন। কেউ বের হচ্ছেন, কেউ বের হয়ে গাড়িতে উঠে রওনা হয়েছেন। এ সময় আমি খবর পাই এক শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়েছেন। খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

জুবায়ের এম বাশার বলেন, ‘শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। স্বজন ও অন্য শ্রমিকদের মাধ্যমে জেনেছি, কয়েক দিন যাবৎ তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় সে শুধুই একা ছিল।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক নতুন সময়'কে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করছে কি না, স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status