|
পিরোজপুরে ২,৩৭৪ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরে ২,৩৭৪ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোমবার (২ জুন) রাত ৮টা ৩০ মিনিটে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হোরের হাওলা এলাকায় তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২,৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টায় পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানান। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা। শাহিন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “শাহিন হাওলাদার নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
