ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে নিহত জেলে পরিবারকে অর্থিক সহায়তা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 5:34 PM

ভূরুঙ্গামারীতে নিহত জেলে পরিবারকে অর্থিক সহায়তা

ভূরুঙ্গামারীতে নিহত জেলে পরিবারকে অর্থিক সহায়তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় নিহত জেলে পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এক অনু্ষ্ঠানে নিহতের স্ত্রী কুলসুম খাতুনের হাতে সহায়তার পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান। 

এ সময়  উপস্থিত ছিলে উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, কৃষি অফিসার আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস খোকন,  সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।

উল্লেখ্য, প্রায় দশ মাস আগে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জেলে জহর আলী দুধকুমর নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পরে তার মৃত্যু হয়। পরের দিন পাঁচ কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুলসুম খাতুন জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনটা ছোট বাচ্চা নিয়ে অসহায় জীবন-যাপন করছি। এই টাকা দিয়ে একটা গরুর বাছুর, একটা ছাগল ও হাস-মুরগি কিনবো। আয়ের টাকা দিয়ে ছেলে-মেয়ে মানুষ করবো।

উপজেলা মৎস কর্মকর্তা নুরুজ্জামান খান নতুন সময়কে বলেন, খবর পাওয়া মাত্রই আমি ইউএনও মহোদয়ের সাথে কথা  বলে উপজেলা কমিটির মাধ্যমে রেজুলেশন করে জেলা মৎস্য কর্মকর্তা বরাবর পাঠাই। জেলা কমিটি অনুমোদন করলে দ্রুত সময়ের মধ্যে নিহত  জেলে পরিবারের জন্য বরাদ্দটি পাওয়া যায়।

পরে জেলা মৎস্য অফিসার উপজেলার ইসলামপুর গ্রামে দুধকুমার নদে সামাদের ঘাট এলাকায়  প্রস্তাবিত মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status