ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি ও মিছিল
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 15 August, 2024, 5:27 PM

নোয়াখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি ও মিছিল

নোয়াখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি ও মিছিল

নোয়াখালীতে ১৪ ও ১৫ ই আগস্টে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার হত্যার অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বেগমগঞ্জে উপজেলার চৌমুহনীর পাবলিক হল অডিটোরিয়ামের সামনে থেকে প্রধান সড়কে পদক্ষিন করে আবার একই জায়গায় এসে মিছিলটি সমাপ্তি হয়। এরপর ছাত্র আন্দোলনে নিহতদের রুহ এর কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌর অডিটোরিয়ামের সামনে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, জি এস রুবেলহ সহ জেলা, উপজেলা যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ওই সময় বক্তব্যে বলেন, বিএনপির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটশত নেতাকর্মীকে হত্যা করা হয়। এই হত্যার বিচার করার দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status