ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভুরুঙ্গামারীতে হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে আটক করল ছাত্র জনতা
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
প্রকাশ: Thursday, 15 August, 2024, 5:23 PM

ভুরুঙ্গামারীতে হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে আটক করল ছাত্র জনতা

ভুরুঙ্গামারীতে হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে আটক করল ছাত্র জনতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) গ্রেপ্তারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বুধবার (১৪ আগষ্ট) রাত ৯ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের পূর্বভোটহাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মোল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লাহ ভারত থেকে হেরোইন নিয়ে আসার পথে মানিককাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামাত্র গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে আটক করে দেহ তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃত আসামীর  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status